দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের হিজলা উপজেলা থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। এ সময় লঞ্চে থাকা যাত্রীদের তীরে আনতে গিয়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে।
হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, অভ্যন্তরীণ নৌরুটের ‘অভিযান-৫’ লঞ্চে হিজলা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বরিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে রওনা হন। উপজেলার দুটি ঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চটি পুরাতন হিজলা লঞ্চঘাটের দিকে যাওয়ার সময় ঘাটের অদূরে ডুবোচরে আটকা পড়ে।
তিনি বলেন, পরে লঞ্চে আটকে পড়া যাত্রীদের তীরে আনার জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা পাঠানো হয়। অতিরিক্ত যাত্রী ওঠায় নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। তবে সবাই নিরাপদে উদ্ধার হন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে স্পিডবোটের মাধ্যমে নেতাকর্মীরা বরিশাল নগরীতে পৌঁছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ডুবোচরে আটকা পড়ায় লঞ্চটি চলাচল করতে পারেনি। যাত্রী বহনকারী নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে গেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
যে আই